বালিকা মাদরাসার বিভাগ সমূহ:
* শিশু শ্রেণী মক্তব বিভাগ
* আদর্শ নাযেরা বিভাগ
* হিফজুল কোরআন বিভাগ
* কিতাব বিভাগ (কুদূরী পর্যন্ত)
* জেনারেল বিভাগ (৭ম শ্রেণী পর্যন্ত)
* গবেষণা ও প্রকাশনা বিভাগ
* প্রশিক্ষণ বিভাগ
শিশু শ্রেণী মক্তব ও নাযেরা বিভাগ (বিস্তারিত) :
শিশু শ্রেণীতে সর্বনিম্ন ৬বছর বয়সের মেয়ে শিশুদেরকে ভর্তি করা হয়। এ বিভাগে তা’লীমুল কোরআন পদ্ধতিতে অতি অল্প সময় শিশুদেরকে ইসলামী আক্বীদা বিশ্বাস (কালিমা সমূহ), আরবী হরফের পরিচয়, মুখে মুখে শব্দ উচ্চারনের মাশ্ক্ব, তাজবীদ এবং কায়দা-আমপারা পড়ানো সহ প্রাথমিক মাসআলা-মাসায়িল এবং চল্লিশ হাদীস মুখস্থ করানো হয়। এর সাথে ছাত্রীদেরকে তাজবীদের সাথে আন্তর্জাতিক মানের ক্বারীগণের আরবীয় (তর্জ) লেহানে পবীত্র কোরআনের মাশ্ক্ব করানো হয় । এছাড়াও নিয়মিত বিষয় হিসেবে বাংলা, ইংরেজী ও গণিত সহ জেনারেল বিষয়াদি শেখানোর বিশেষ ব্যবস্থা রয়েছে।
হিফজুল কোরআন বিভাগ:
এ বিভাগে ছাত্রীদেরকে পূর্ণ ত্রিশ পারা কোরআন মুখস্থ করানো হয়। মাদানীনগর বালিকা মাদ্রাসার ‘হিফজ বিভাগ’ একটি অত্ত্যাকর্ষণীয় বিভাগ। অত্র মাদ্রাসার এ বিভাগটির বিশেষ সুনাম বহু মানুষকে দেশ বিদেশ হতে টেনে এনেছে। সর্বোচ্চ চার বছর মেয়াদী হিফজুল কোরআন বিভাগে ছাত্রীদেরকে সুললিত কন্ঠে কিরাত ও হদর পাঠে আন্তর্জাতিক মানের বিশিষ্ট ক্বারীগণের অনুসরনে মাশ্ক্ব করানো হয়।
কিতাব বিভাগ:
অত্র বালিকা মাদ্রাসার কিতাব বিভাগ কওমী মাদ্রাসার পাঠ্য নেসাবের কুদূরী জামাত (কাফিয়া বা মুতাওয়াস্সিতা ৩য় বর্ষ ) পর্যন্ত। এ বিভাগে শিক্ষার্থীকে বিশেষ গুরুত্বের সাথে পবীত্র কোরআনের তরজমা, আরবী ভাষার সাহিত্য, ব্যাকরণ তথা নাহ্ব-সরফ- এর কিতাব গুলো পড়ানো হয় এবং ইসলামী তাহযীব-তামাদ্দুন শিক্ষা সহ প্রয়োজনীয় উর্র্দূ কিতাবাদিও পড়ানো হয়। এছাড়া নিয়মিত বিষয় হিসেবে বাংলা, ইংরেজি ও অংক ইত্যাদি জেনারেল সাবজেক্ট সমূহ ৭ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়।
- Morning Shift07:30:00-01:00:00
- Day Shift08:00:00-12:30:00
Our Shift
Online Admission
Admission going on
Get admission from complete digital institute
Our institute are ready to serve you.
